সর্বশেষ

সাংবাদিককে হাতকড়া পড়ানো সেই এসিল্যান্ডকে সিলেটে বদলি

  নিজস্ব প্রতিবেদক : 2 April 2026 , 10:49:30 360 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর-কে সহকারী কমিশনার (ভূমি) থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পদোন্নতির পাশাপাশি তাকে নতুন কর্মস্থল হিসেবে সিলেট বিভাগে বদলি করা হয়েছে।

 

                প্রকাশিত প্রজ্ঞাপন

আজ ০২ আগস্ট ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মোঃ বরমান হোসেন।
সরকারি আদেশ অনুযায়ী, ফয়সাল আল নূর-কে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে পদোন্নতি দিয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Sponsered content