সর্বশেষ

অপরাধীদের ত্রাস, শ্রেষ্ঠত্বের শিখরে: কুমিল্লার ‘টপ পুলিশ অফিসার’ এখন রাকিবুল ও শাহপরান

  নিজস্ব প্রকিবেদক: 19 January 2026 , 4:16:36 237 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডিসেম্বর ২০২৫ মাসের ‘জেলা শ্রেষ্ঠ’ কর্মকর্তার মর্যাদা অর্জন করেছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শাহপরান।
গত রোববার (১৮ জানুয়ারি) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাঁদের এই সম্মাননা ও অর্থ পুরস্কার প্রদান করা হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান, পিপিএম  এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সকল থানার দায়িত্বগত কর্মকর্তাগণ।  উক্ত কল্যাণ সভায়  বিশেষ সম্মাননা পেলেন ও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে পুরস্কার পেলেন সাইফুল মল্লিক (অতিরিক্ত পুলিশ সুপার)  সদর সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার পেলেন তৌহিদুল আনোয়ার (কোতোয়ালী মডেল থানা), উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পঙ্কজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত কল্যাণ সভায়  সঞ্চালনা করেন রাশেদুল হক চৌধুরী (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ)।

কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান উপস্থিত পুলিশ সদস্যদের অভাব-অভিযোগ ও বিভিন্ন প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে সকল স্তরের সদস্যদের উদ্দেশ্যে বলেন:
“পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিক স্খলন রোধ এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এদিন বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মাঝে অর্থ পুরস্কার বিতরণ করা হয়। পুলিশ সুপার ঘোষণা করেন যে, পুলিশ সদস্যদের কাজের গতি ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে এই পুরস্কারের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।
এই স্বীকৃতি জেলা পুলিশের অন্যান্য সদস্যদের মাঝেও জননিরাপত্তা ও মাদক নির্মূলে আরও উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content