নিজস্ব প্রতিবেদক : 1 June 2026 , 2:37:54 78 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (৩১ মে) রাত ৯টার দিকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদর মডেল থানা এবং জেলা ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে পূর্ব পাইকপাড়া এলাকা থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (পিতা: জীবন মিয়া) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মূলত সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পূর্ব পাইকপাড়ায় বসবাস করছেন।
এদিকে, একই সময়ে মেড্ডা এলাকায় অভিযান চালিয়ে দুই পুড়িয়া গাঁজাসহ রাব্বি (পিতা: সুরুজ মিয়া) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মেড্ডা এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
















