নিজস্ব প্রতিবেদক: 24 June 2025 , 9:21:44 1628 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লার বরুড়ায় মালিকানাধীন জায়গা দখল করে ও ভূমির মাটি ভেকু দিয়ে কেটে ইট ভাটায় অবৈধভাবে বিক্রি করার প্রতিবাদ করলে এমদাদ হোসেন জুয়েলের নেতৃত্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে জেসমিন আক্তারের পরিবারকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জেসমিন আক্তার ও তার পরিবার।
সোমবার (২৪ জুন) বিকেলে দক্ষিন শিলমুড়ি লগ্নসার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে বলেন, চিহ্নিত ভূমিদখলদার ও সন্ত্রাসী এমদাদ হোসেন জুয়েলের দাপটে আমরা অসহায় হয়ে পড়েছি। আমার ভাসুর মাসুদ প্রবাসে থাকায় তার জায়গা গুলো আমরা দেখভাল করার সময় সে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দেয়।
তিনি বলেন এই জায়গায় ফ্যাক্টরি ছিলেন জুয়েলসহ তার সস্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে ফ্যাক্টরিকৃত জায়গা দখল করেন এবং ফ্যাক্টরিতে উৎপাদনকৃত মেশিন এবং যন্ত্রপাতি গুলো লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন
আমি আর আমার মেয়ে উর্মি বাধা দিলে জুয়েলের নেতৃত্বে আমান উল্লাহ আমান, আবদুল মালেক, রুবেল, নাসির, নুরুজ্জামান, সাইমন, জাকির হোসেন নামের সন্ত্রাসীরা গত ২২ জুন রাত ১২ টার দিকে আমাদের মারধর করে আহত করে মেরে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করলে আমাদের উদ্ধার করে এবং ৫ জনকে আটক করে পুলিশে দেয়। বাকি আসামিদেরও গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাই।
তারা আরও বলেন, এ ঘটনার আগে তারা আমাদের নামে একটি মিথ্যা মামলা করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। আমার স্বামী প্রবাসী সে একজন রেমিট্যান্স যোদ্ধা। ওনি দেশে আসার পর তাকেও হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনার পর এলাকাবাসীরা তাদেরকে বাধা দিলেও তারা কথা শুনেনি। এখন বাড়িতে অবৈধভাবে জরপূর্বক টিনসেটের ঘর করে দখল করে রাখছে। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।














