সারাদেশ

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

  অনলাইন সংস্করণ: 2 September 2026 , 11:04:12 প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে নুরুল ইসলাম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি মিরসরাই পৌরসভার ৭নং ওয়ার্ডের তারাকাটিয়া এলাকার সুলতান মিস্ত্রি বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
কারা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে নুরুল ইসলাম কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
প্রাথমিক অবস্থায় তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৩টার দিকে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গত ৩১ জুলাই গ্রেপ্তার হয়ে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করছিলেন।
মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “নুরুল ইসলাম ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খুব ভালো লোক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে—অল্প বয়সেই তারা এতিম হয়ে গেল।”
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার মো. ইকবাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তার মরদেহ চমেক হাসপাতালের মর্গে রাখা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও খবর

Sponsered content

মাদকবিরোধী বিশেষ অভিযানে কুমিল্লায় ১৩ জন গ্রেফতার, কারাদণ্ড

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Fb/newsnestbd
@newsnest
www.newsnest.com