নিজস্ব প্রতিবেদক: 27 August 2026 , 7:52:26 প্রিন্ট সংস্করণ
জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এক প্রশ্নের প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “কোন অপরাধ সংঘটিত হয়েছে এবং কী হয়নি, সেটাও তথ্যভিত্তিকভাবে বলতে হবে। এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা হলো, বুঝতে পারিনি।”
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) জাতীয় সংসদে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিতর্কের একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না কিংবা কোনো ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে কি না—সেসব বিষয়ে সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করা প্রয়োজন।
তিনি বলেন, এটি জাতীয় সংসদ। তাই এখানে বক্তব্য ও প্রশ্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে হওয়া উচিত। কোনো নির্দিষ্ট বিষয়ে অভিযোগ থাকলে তা স্পষ্টভাবে তুলে ধরে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার সুযোগ রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যের পর সংসদে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সূত্র: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
















