নিজস্ব প্রতিবেদক: 4 September 2026 , 1:00:57 প্রিন্ট সংস্করণ
গাজীপুরের গাছা এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে এনসিপি নেতা সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে গাছা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রব্বানীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে।
এদিকে, সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির আরেক নেতা আলী নাসের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তার মুক্তির দাবি জানান বলে জানা গেছে। লাইভে তিনি গাছা থানা নিয়ে বক্তব্য দেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
এ ঘটনার পর গাছা থানার আশপাশে বিএনপির রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও অনিয়মের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও তার সমালোচনামূলক বক্তব্য ছিল বলে দাবি তাদের।
সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতেও বিদ্যুৎ বিল নিয়ে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এনসিপির নেতারা জানান ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু মাত্র ন্যাশনাল (জাতীয় পর্যায়ে) হয়েছে। তাকে মুক্তি না দিলে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক পয়ায়ে) হবে। খুবই নরমভাবে বললাম। নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’
এনসিপির নেতা-কর্মীদের দাবি, জুলাই আন্দোলনেও অংশ নিয়েছিলেন সিফাত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও অনিয়মের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও তার সমালোচনামূলক বক্তব্য ছিল বলে দাবি তাদের।