কুমিল্লা প্রতিনিধিঃ 16 August 2026 , 9:23:33 প্রিন্ট সংস্করণ
কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালত, কুমিল্লার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কোতয়ালী মডেল থানার প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৪ আগস্ট ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে গ্রেফতার করা হয়—মোঃ হৃদয় হোসেন (পিতা-মৃত বিল্লাল হোসেন), মোঃ সোলেমান (পিতা-মৃত জাহের মিয়া), মোঃ উজায়ের আহম্মেদ ওরফে সাজ্জাদ মারুফ (পিতা-মৃত জয়নাল আবেদীন), মোঃ রবিউল্ল্যাহ (পিতা-আক্কাছ মিয়া), সিয়াম হোসেন (পিতা-আমির হোসেন), কালাম ওরফে পাভেল (পিতা-জাহিদ), শরীফুল ইসলাম (পিতা-মোঃ হারুনুর রশিদ) এবং মাইন উদ্দিন (পিতা-মৃত গিয়াস উদ্দিন)।
গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম তিনজন কুমিল্লার বুড়িচং থানার খাড়াতাইয়া এলাকার, মোঃ রবিউল্ল্যাহ মুরাদনগর থানার হিরারকান্দা এলাকার এবং সিয়াম হোসেন ডুমুরিয়া চাঁনপুর, কালাম ওরফে পাভেল মোগলটুলি, শরীফুল ইসলাম অশোকতলা ও মাইন উদ্দিন পূর্ব চাঁনপুর এলাকার বাসিন্দা।
পরবর্তীতে তাদের আইনগত প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এদিকে, ১৫ আগস্ট ২০২৬ তারিখে একই এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ জিসান আহমেদ (পিতা-বিল্লাল হোসেন), মোঃ সুমন ইসলাম (পিতা-মাহবুব মিয়া), মোঃ জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমন (পিতা-মৃত লিটন মিয়া), মোঃ সাইফুল ইসলাম (পিতা-খাইরুল ইসলাম) এবং মোঃ আলাউদ্দিন (পিতা-নুরু ইসলাম)।
তাদের মধ্যে জিসান আহমেদ ও সুমন ইসলাম হযরতপাড়া, জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমন ও সাইফুল ইসলাম শাসনগাছা এবং আলাউদ্দিন ছোটরা এলাকার বাসিন্দা।
পরে তাদেরও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪র্থ আদালত, কুমিল্লায় আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করা হয়। আদালত জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমনকে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং জিসান আহমেদ, সুমন ইসলাম, সাইফুল ইসলাম ও আলাউদ্দিনকে ০১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

