সারাদেশ

মিডিয়া ট্রায়ালের কারণে নিম্ন আদালতে সঠিক বিচার বাধাগ্রস্ত হয়: অ্যাডভোকেট শিশির মনির

  এ.এইচ. পারভেজ 25 August 2026 , 8:24:06 প্রিন্ট সংস্করণ

নুসরাত জাহান রফি হত্যা মামলার রায় ঘোষণার পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, অতিমাত্রায় কোনো ফৌজদারি মামলায় মিডিয়া ট্রায়াল হলে নিম্ন আদালতের বিচারকদের পক্ষে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, বিচারের আগেই টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও জনপরিসরে যখন একটি মামলার রায় দিয়ে দেওয়া হয়, তখন প্রকৃত অর্থে ন্যায়বিচার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। গতকাল নুসরাত হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। শিশির মনির বলেন, “মিডিয়া ট্রায়াল বলতে বোঝায়, আদালতের রায় ঘোষণার আগেই গণমাধ্যম ও জনপরিসরে একজন ব্যক্তি দোষী বা নির্দোষ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাওয়া।

 

‎এতে বিচার প্রক্রিয়ার ওপর জনমতের চাপ সৃষ্টি হয় এবং বিচারকদের জন্য নিরপেক্ষ অবস্থান বজায় রাখা কঠিন হয়ে দাঁড়ায়। তিনি দাবি করেন, নুসরাত হত্যা মামলাটি এ ধরনের পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। নিম্ন আদালত ব্যাপক জনমত ও আলোচনার মধ্যে একযোগে ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরে হাইকোর্ট বিভাগে আপিল শুনানির পর ১০ জন আসামি খালাস পান। অ্যাডভোকেট শিশির মনির আরও বলেন, এই ঘটনায় স্পষ্ট হয়েছে যে অতিরিক্ত মিডিয়া ট্রায়াল বিচার ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আদালতের সিদ্ধান্ত কেবল জনমত বা গণমাধ্যমের আলোচনার ভিত্তিতে নয়, বরং সাক্ষ্য, প্রমাণ ও প্রচলিত আইনের আলোকে হওয়া উচিত।

‎তিনি জোর দিয়ে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আদালতকে সব ধরনের বাহ্যিক চাপ থেকে মুক্ত রাখা জরুরি। ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের এমন পরিবেশে কাজ করার সুযোগ দিতে হবে, যেখানে জনমত নয়, আইনের শাসনই হবে একমাত্র ভিত্তি।

আরও খবর

Sponsered content

নরসিংদীতে মাদক সেবনের অভিযোগে পুলিশসহ চারজন আটক

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Fb/newsnestbd
@newsnest
www.newsnest.com