নিজস্ব প্রতিবেদক : 7 March 2026 , 6:50:33 105 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় চানপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ‘এসএসসি ২০১০ বন্ধু মহল’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) স্থানীয় অভিজাত রেস্তোরাঁ ‘হাংরি টাউন’-এ এই মিলনমেলা ও ইফতার আয়োজনের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর বন্ধুত্বের টানে একত্রিত হওয়া এই আয়োজনে ২০১০ ব্যাচের বন্ধুদের মাঝে এক আনন্দঘন ও আবেগপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ইফতারের পূর্ব মুহূর্তে উপস্থিত বন্ধুরা একে অপরের খোঁজখবর নেন এবং পুরোনো স্মৃতিচারণায় মেতে ওঠেন।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রোকন উদ্দিন সুজন, সুমন, নাজমুল হাসান সুমন, ইব্রাহিম, ইয়াহিয়া সুলতান টিপু, মাহমুদুল হাসান এবং পারভেজসহ ব্যাচের অন্যান্য বন্ধুরা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ বন্ধু মহলের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বন্ধুত্বের এই বন্ধন অটুট রাখতেই প্রতি বছর এমন আয়োজনের চেষ্টা করা হয়। আগামীতেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে এই বন্ধু মহল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।











