সর্বশেষ

টাঙ্গাইলে অবৈধ মাটি কাটায় জরিমানা

  টাঙ্গাইল জেলা প্রতিনিধি : 10 April 2026 , 2:35:04 120 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ভেকু জব্দ ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সাধারণ মানুষের জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। বিষয়টি লায়ন আবদুল কাদের জিলানী (ভারপ্রাপ্ত সভাপতি, ঢাকা প্রেস ক্লাব)-এর মাধ্যমে প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসকের নির্দেশে দ্রুত অভিযান চালানো হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়।
প্রশাসনের এই পদক্ষেপের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content