সর্বশেষ

দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

  সূত্র অনলাইন ডেস্ক: 8 April 2025 , 2:09:25 178 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সোমবার (৭ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। পুলিশের মহাপরিদর্শক বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে। পুলিশের একটি টিম বর্তমানে এ বিষয়ে কাজ করছে। তিনি আরও বলেন, সরকার কোনো আইন সম্মত বিক্ষোভে বাধা দেয় না। তবে, প্রতিবাদের আড়ালে আমরা কোনো অপরাধমূলক কাজ সহ্য করব না। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমরা বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে তুলে ধরার জন্য যখন একটি শীর্ষ সম্মেলন আয়োজন করছি, তখন আমাদের দেশবাসীকে এমন নিন্দনীয় উদাহরণ স্থাপন করতে দেখা দুর্ভাগ্যজনক। এই ব্যবসাগুলির মধ্যে অনেক স্থানীয় বিনিয়োগকারী ছিলেন, তাদের মধ্যে কিছু বিদেশি ছিলেন, যারা বাংলাদেশে বিশ্বাস করতেন। তারা সবাই আমাদের যুবকদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছিলেন। যারা এই জঘন্য ভাঙচুর করেছে, তারা কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রকৃত শত্রু।

আরও খবর

Sponsered content