চট্টগ্রাম

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নতুন ওসি রকিবুল ইসলামের যোগদান

  নিজস্ব প্রতিবেদক : 6 May 2026 , 1:25:03 244 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ রকিবুল ইসলাম। আজ (বুধবার) তিনি আনুষ্ঠানিকভাবে থানায় দায়িত্ব গ্রহণ করেন।

থানায় পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বিদায়ী অফিসার ইনচার্জ ও থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। দায়িত্ব গ্রহণের পর তিনি থানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং থানার কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
দায়িত্ব গ্রহণকালে নতুন ওসি রাকিবুল ইসলাম বলেন:
“পুলিশ হবে জনগণের বন্ধু। সদর দক্ষিণ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে আমি কঠোরভাবে কাজ করব। সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”

তিনি এলাকার অপরাধ দমনে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।

আরও খবর

Sponsered content