চট্টগ্রাম

কুমিল্লায় মাদকবিরোধী অভিযান: ফেলে যাওয়া বস্তায় মিলল ৩০ কেজি গাঁজা

  নিজস্ব প্রতিবেদক 2 May 2026 , 3:58:46 70 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা মহানগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ মে) আমড়াতলী ইউনিয়নের উত্তর মাঝিগাছা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময়  পুলিশের উপস্থিতি টের পেয়ে  তিন মাদক ব্যবসায়ী চওড়া খাল সাঁতরিয়ে পালিয়ে  যায়৷

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মমিরুল হক ও তার সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ অভিযানে বের হন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আমড়াতলী ইউনিয়নের উত্তর মাঝিগাছা এলাকায় কতিপয় ব্যক্তি বিপুল পরিমাণ মাদকসহ অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ উত্তর মাঝিগাছা এলাকার ‘হালিমা টেলিকম’-এর বাংলোর পেছনে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের হাত থেকে বাঁচতে তিন ব্যক্তি তাদের কাছে থাকা গাঁজার বস্তা ফেলে পাশের  চওড়া খাল সাঁতরিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মাধ্যমে পলাতক তিন আসামির পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন, ১৷  উত্তর মাঝি গাছা এলাকার হেলাল,  ২৷ উত্তর মাঝিগাছা এলাকার রহিমা বেগম ওরফে কালি এবং, আমড়াতলী এলাকার রাসেল।

পুলিশ জানায়, পলাতক আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি হেলালের বিরুদ্ধে পূর্বে ৩টি এবং রহিমা বেগম ওরফে কালির বিরুদ্ধে  ১টি  মাদক মামলা রয়েছে।
“পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

আরও খবর

Sponsered content