চট্টগ্রাম

কুমিল্লায় ডিবি”র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

  নিজস্ব প্রতিবেদক 8 May 2026 , 11:38:24 122 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে একটি চক্র অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় একটি Yamaha FZS V4 মোটরসাইকেল উদ্ধার এবং চক্রের দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়া থানার বাকা এলাকার মেহেদী হাসান সাজ্জাদ (২৫) ও চট্টগ্রামের জোরারগঞ্জ থানার রায়পুর এলাকার আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান সাজ্জাদের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। এছাড়া তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় কেনাবেচার সঙ্গে জড়িত বলে জানিয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content