নিজস্ব প্রতিবেদক 6 May 2026 , 8:08:34 60 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন জগন্নাথপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৫ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ৫ মিনিটে টিক্কার চর থেকে বিবির বাজারগামী সড়কের জগন্নাথপুর বেরিবাঁধের মাথায় হালিমার দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ জানতে পারে যে ১২/১৩ জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে ৪ জনকে গ্রেফতার করা সম্ভব হয়। তবে দলের আরও ৮/৯ জন সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন—১. আবির ইসলাম রবিন (২৫), সাং-কাশারিপট্টি২. রফিকুল ইসলাম উজ্জল (২৮), সাং-সংরাইশ মধ্যপাড়া৩. আরমান উদ্দিন (২৫), সাং-মৌলভীপাড়া, ১৫নং ওয়ার্ড৪. ইয়াসিন আরাফাত মালু (২০), সাং-চৌধুরীপাড়াসকলের থানা কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা।
এসময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত চাকু, একটি স্টিলের পাইপ দিয়ে তৈরি চাইনিজ কুড়াল এবং একটি কাঠের বাটযুক্ত বড় লোহার রামদা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীসহ অজ্ঞাতনামা আরও ৮/৯ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কোতয়ালী মডেল থানা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। গত তিন মাসে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১২৯ জন ডাকাত ও ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ছিনতাইকারী, ডাকাত ও সকল দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
সংক্ষিপ্ত হেডিং দিয়ে তৈরি কর
















