সর্বশেষ

সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের ডিসি প্রত্যাহার

  নিজস্ব প্রতিবদেক: 16 April 2026 , 1:39:29 85 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

প্রশাসনিক রদবদলে সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারি করা আদেশে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লাকে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে এই দুই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে কাদের নিয়োগ দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, দ্রুতই শূন্য পদগুলোতে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হবে।

মাঠ প্রশাসনে গতিশীলতা আনতে এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার লক্ষে সরকার নিয়মিতভাবে এ ধরনের রদবদল করে থাকে। তারই অংশ হিসেবে এই দুই জেলার শীর্ষ কর্মকর্তাদের প্রত্যাহার করা হলো।

আরও খবর

Sponsered content