সর্বশেষ

তাজুর গল্পে মুগ্ধ হয়ে প্রশিক্ষণ দিতে চান কনটেন্ট নির্মাতা রাকিব হাসান অনিক

  ডেস্ক রিপোর্ট : 31 March 2026 , 4:25:23 99 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের নারায়ণপুরের মাটির মানুষ তাইজুল ইসলাম তাজু যার মুখে হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অজানা কষ্টের গল্প। সাধারণ জীবন, সংগ্রাম আর হৃদয়ের কথা দিয়ে তৈরি তার ভিডিওগুলো ইতোমধ্যেই ছুঁয়ে গেছে লাখো মানুষের মন।

তবে ভাইরাল হওয়ার এই আলোয় দাঁড়িয়েও তাজুর চোখে ভেসে ওঠে জীবনের কঠিন বাস্তবতা। ঠিক এই জায়গাতেই এগিয়ে আসতে চান তরুণ কনটেন্ট নির্মাতা রাকিব হাসান অনিক।
মানবিক এক আহ্বান জানিয়ে রাকিব হাসান অনিক বলেন,
“তাজুর চোখের সেই কান্না আমাকে নাড়া দিয়েছে। তার ভেতরে যে সত্যিকারের প্রতিভা আছে, সেটা শুধু মোবাইল ক্যামেরার সামনে নয় সঠিক দিকনির্দেশনা পেলে আরও বড় জায়গায় পৌঁছাতে পারে। আমি চাই তাকে ভিডিও বানানো শিখাতে, পাশে দাঁড়াতে।”
তিনি আরও বলেন,
“গ্রামের এক সাধারণ মানুষও চাইলে নিজের গল্প দিয়ে পুরো দেশকে ছুঁতে পারে তবে তাজু যে শুধু নিজের নয় দেশের মানুষের ভালো চান সেটা দেখে আসলেই আমি চিন্তায় পড়ে গেলাম আসলে দেশে এখনো এতো ভালো মানুষ রয়েছে। এখন শুধু দরকার একটু সহযোগিতা, একটু সুযোগ।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া। অনেকেই বলছেন,
“একজন মানুষের পাশে আরেকজন মানুষ দাঁড়ানো এটাই সবচেয়ে বড় মানবতা।”
যদি এই উদ্যোগ বাস্তবে রূপ নেয়, তবে হয়তো তাজুর জীবনের গল্প নতুন মোড় নেবে
হাসির আড়ালে থাকা কান্না একদিন পরিণত হবে সাফল্যের গল্পে।

আরও খবর

Sponsered content