সর্বশেষ

দেবীদ্বারে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা মেহেদী গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক: 5 April 2026 , 8:09:53 83 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

 দেবীদ্বার কুমিল্লার দেবীদ্বারে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তানজিম হাসান মেহেদী (২৫) নামের এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ী গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদীর বাড়িতে এক অটোরিকশা চালক তার স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, শনিবার সকালে স্বামী কাজে বাইরে থাকার সুযোগে ওই গৃহবধূ রান্নার জন্য ফ্রিজ থেকে পানি আনতে গেলে মেহেদী তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় ওই নারী তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে নিজেকে রক্ষা করেন।
পরবর্তীতে ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবীদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার ভোরে মেহেদীকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত মেহেদী এনসিপি ও ছাত্র শক্তির বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সামনের সারিতে সক্রিয় থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ বিষয়ে দলীয় নেতাদের দাবি, বর্তমানে তাদের কোনো আনুষ্ঠানিক কমিটি নেই।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সংবাদমাধ্যমকে জানান, গৃহবধূর দায়ের করা মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষেই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।

আরও খবর

Sponsered content