নিজস্ব প্রতিবেদক: 18 February 2025 , 8:43:40 157 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ সকালে র্যাব ১১ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার অন্তর্ভুক্ত আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৪৬,০২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়।
র্যাব ১১ সিপিসি২ এর লে: মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান অভিযান পরিচালনা করার সময় ৪৬,০২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
আটকৃত ব্যাক্তি হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শীবের বাজার রাংগুরি এলাকার মোঃ জাহাঙ্গীরের ছেলে মোঃ সবুজ(৩০)৷
তিনি আরও জানায় যে, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ’কে জিজ্ঞাসাবাদে জানায় , সে দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যা ব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










