প্রফেসর ডা.আরিফ: 30 April 2026 , 8:25:25 60 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
নিরপেক্ষতার আড়ালে ‘গুপ্ত বিএনপি’: রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক, একসময় তাদের মূল পরিচিতি ছিল সাংবাদিক, অ্যাক্টিভিস্ট কিংবা রাজনীতিবিদ হিসেবে। তবে সম্প্রতি রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি নতুন পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে—আর তা হলো ‘গুপ্ত বিএনপি’। সমালোচকদের অভিযোগ, নিরপেক্ষতার ভান করে এই ব্যক্তিরা মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হিসেবে কাজ করছেন।
আলোচনার কেন্দ্রবিন্দুতে যারা, সমালোচকদের তৈরি করা এই ‘গুপ্ত বিএনপি’র তালিকায় শীর্ষ অবস্থানে রাখা হচ্ছে বর্তমান বিএনপি নেতা রাশেদ খানকে। এরপরই এই তালিকায় পর্যায়ক্রমে যাদের নাম উঠে এসেছে তারা হলেন: রেক রনি, শাহেদ আলম, জিল্লুর রহমান, সায়্যিদ আব্দুল্লাহ, ডা. জাহেদ কাজী জেসিন।
ফ্যাসি*স্ট বিরোধী আন্দোলন বনাম বর্তমান ভূমিকা, সমালোচকরা স্বীকার করছেন যে, এই তালিকার শেষের দুজন নারী বাদে বাকি সবাই দেশ ও বিদেশ থেকে বিগত সরকারের (যাকে তারা ফ্যাসি*স্ট বলে আখ্যায়িত করেছেন) বিরুদ্ধে আন্দোলনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।
তবে বর্তমান প্রেক্ষাপটে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, এরা এখন পুরোদমে বিএনপির মুখপত্র হিসেবে কাজ করছেন। তাদের বর্তমান কর্মকাণ্ড দেখে মনে হয়, “বিএনপি যাই করবে সব ঠিক এবং তারেক রহমান কোনো ভুল করতে পারেন না”—এটাই এখন তাদের প্রধান রাজনৈতিক বিশ্বাস ও আদর্শ।
নিরপেক্ষতার’ মোড়কে সুবিধাবাদিতার অভিযোগ,সমালোচকদের সবচেয়ে বড় ক্ষোভ এই অ্যাক্টিভিস্টদের ‘নিরপেক্ষ’ দাবি করা নিয়ে। রাজনৈতিক আলোচনায় এমন একটি কঠোর মতবাদ উঠে আসছে যে, যারা নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেন, বাস্তবে তারাই সবচেয়ে বড় প্রতারক বা ‘বাটপার’।
অভিযোগ রয়েছে, যুগে যুগে রাজনৈতিক পটপরিবর্তনের সময় নিরপেক্ষতার ভান ধরে এমন একটি সুবিধাবাদী ‘চাটার দল’ তৈরি হয়। এই প্রসঙ্গে অ্যাক্টিভিস্ট রেক রনিকে নিয়ে ব্যক্তিগত সমালোচনাও করা হয়েছে; সমালোচকদের মতে, তার শারীরিক অঙ্গভঙ্গি বা উপস্থিতিতেও এই সুবিধাবাদী বা ‘চাটা’ স্বভাবের ছাপ স্পষ্ট।














