সর্বশেষ

চৌদ্দগ্রামে এস.এস.সি সমমানের পরিক্ষা কেন্দ্রের পাশে দোকান খোলা রাখায় জরিমানা

  নিজস্ব প্রতিবেদক: 17 April 2025 , 8:34:55 126 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

আজ চৌদ্দগ্রাম উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা লিমা এস.এস.সি ও সমমান পরিক্ষার

নজমিয়া কামিল মাদ্রাসা এবং মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দেখেন ওই কেন্দ্রের ২০০মিটারের মধ্যে দোকান-পাট খোলা রেখে লোকসমাগম করে বেচাকেনা করছে।
১৪৪ ধারা আইন ভঙ্গ করে দোকান খোলা রাখায় তিন দোকানিকে তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০০৯ অনুযায়ী মোট ২০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তিনি জানান নকলমুক্ত এবং সুস্ঠু পরিবেশে যেন পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরিক্ষা দিতে পারেন তার জন্য এ ধরনের পরিদর্শন এবং অন্যায় পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

আরও খবর

Sponsered content