সর্বশেষ

আড়াই ঘণ্টা বন্ধ বরেন্দ্র এক্সপ্রেস

  প্রতিনিধি 4 June 2024 , 4:13:30 524 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

অনলাইন ডেস্ক //

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেন বিকল হওয়ায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

মঙ্গলবার (৪ মে) সকাল আনুমানিক পৌনে ১০টায় উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় ট্রেনটির পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এ ঘটনায় উত্তর বঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল।

জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। পরে বিকল বগিটিকে উদ্ধারে ওই এলাকায় বিকল্প ইঞ্জিন পাঠায় সান্তাহার রেলওয়ে জংশন। এরপর সেটিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে সরিয়ে নিয়ে আড়াই ঘণ্টার প্রচেষ্টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে।

আরও খবর

Sponsered content