আল মুনতাহিন কাব্য : 22 March 2025 , 3:01:29 132 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
২১শে মার্চ ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার মাগুরা জেলার শালিখা উপজেলার এক নম্বর ধনেশ্বরগাতি ইউনিয়নের ছানি আড়পাড়া মোল্লা পরিবারের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মৃত শাহাদত হোসেন মোল্লার বাড়িতে প্রায় পাঁচ শত লোকের ইফতারের আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টিতে মাগুরা ও শালিখার বিএনপি’র নেতারা এবং মাগুরা জেলার ছাত্র শিবিরের সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত ইফতার মহফিল পরিচালনা করেন মোঃ ইবাদত মোল্লা ,মোঃ জাফর মোল্লা,মতিয়ার রহমান মোল্লা,হামিদুল মোল্লা, রশিদ মাস্টার ,আকুল হোসেন মোল্লা ও মোল্লা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।












