প্রতিনিধি 9 February 2025 , 1:13:13 139 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা প্রদান করলেন জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকা কর্তৃপক্ষ। শনিবার বিকালে বিকালে উত্তরার পলওয়েল কনভেশন সেন্টারে সরকারি মিডিয়ার তালিকা ভক্ত জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এ সম্মান প্রদান করেন। এ সময়
তিনি বলেন, আমরা সাংবাদিকদের মূল্যায়ন করি।তারই ধারাবাহিকতায় জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার ১২ তম বর্ষপূর্তি ২০২৫ উপলক্ষে বর্ষসেরা সংগঠক হিসেবে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল কে সম্মান প্রদান করতে পেরে নিজেদের গর্ববোধ মনে করছি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য,অধ্যক্ষ মো: জিয়ারুল আলম,উপ পুলিশ কমিশনার রওনক জাহান, ড. এম মোফাজ্জল হোসেন,নর্থ সাউথ ইউনিভার্সিটির ডপূটি রেজিস্টার মো: কামাল উদ্দিন ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর শাহ আলম প্রমুখ।







