সর্বশেষ

কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেফতার ৩, উদ্ধার ২ শিশু

  নিজস্ব প্রতিবেদক: 17 April 2026 , 4:49:24 71 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গাড়ি চুরি মামলার মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে পৃথক অভিযানে নিখোঁজ হওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা  পুলিশ সুপার মো. আনিছুজ্জামান (পিপিএম) এবং দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতার কৃতরা হলো,   ১. গাড়ি চুরি মামলার প্রধান আসামি মো. শুক্কুর মিয়া পারভেজ (২০),২৷ জিআর পরোয়ানাভুক্ত আসামী মামুন মিয়া (৩৮), ৩৷ মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত আসামি মো. জালাল উদ্দিন (৩৫)।

পুলিশি তৎপরতায় পৃথক অভিযানে সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো— জান্নাতুল কিফায়া সানজিদা (১৩)এবং নুসরাত জাহান জুঁই (১৫) আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত শিশুদের দ্রুততম সময়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
“গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে চালান দেওয়া হয়েছে। এছাড়া পরোয়ানাভুক্ত ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কার্যকরের লক্ষে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content