সর্বশেষ

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ মাটি উত্তোলন: ১০ ট্রাক জব্দ, আটক ০৪

  নিজস্ব প্রতিবেদক: 6 April 2025 , 10:54:15 152 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

গতকাল  গভীর রাতে ০৬ ই এপ্রিল  কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে মাটিকাটার  সময় ১০টি  ড্রাম ট্রাক জব্দ করা হয় এবং মাটিকাটার সাথে জড়িতথাকারদায়ে  ০৪ জনকে আটক করা হয়।

জানাযায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সমন্বয়ক রাশেদসহ ছাত্ররা কুমিল্লা সদর উপজেলার দূর্গাপুর এলাকায় চরের মাটি কাটার সময় বাঁধা প্রদান করলে মাটি খেকোর সিন্ডিকেটের লোকজন ভেলচা দিয়ে স্ব-জোরে প্রতিবাদী ছাত্রদের আঘাত করে। এতে চার জন ঘোরতর আহত হয়, স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত হসপিটালে প্রেরণ করেন। পরবর্তীতে যৌথবাহীনি এসে গোমতী চরের মাটি অবৈধভাবে কেটে বিক্রির সাথে জড়িত চারজনকে আটক করে ও প্রায় ১০ টি ড্রাম ট্রাক জব্দ করেন।

সরজমিনে গিয়ে দেখা গেছে যে, দুর্গাপুর এলাকার
গোমতীর চরের একাধিক মাটি বহনের গাড়ি এখনো পরে রয়েছে। প্রশাসনের সাথে পর্যাপ্ত গাড়ি চালক না থাকায় চরের আটককৃত গাড়িগুলো জব্দ করা সম্ভব হয় নি।

এই অভিযানে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান নেতৃত্ব প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী গোমতী নদীর চর এবং বাঁধ থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বারবার অভিযান চালিয়েও তাদের থামাতে পারছিল না। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

আরও খবর

Sponsered content