সর্বশেষ

ঈদের ছুটি শেষে আজ ফের বসছে সংসদ অধিবেশন, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

  নিজস্ব প্রতিবদেক: 29 March 2026 , 10:24:54 105 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

দের ছুটি শেষে আজ রবিবার (২৯ মার্চ) থেকে পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন। আজ বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই বৈঠক শুরু হবে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দফায় দুই কার্যদিবস চলার পর ১৫ মার্চ অধিবেশনটি ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। মূলত ওই দিন থেকেই সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শুরু হয়।

গত ১৪ মার্চ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে অধিবেশনের সময়কাল ও সূচি নির্ধারণ করা হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশনের বৈঠক বসবে। ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

অধিবেশনের এই দীর্ঘ পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদীয় রীতি অনুযায়ী সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

আরও খবর

Sponsered content