ডেস্ক রিপোর্ট: 30 March 2026 , 8:56:05 104 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
ওয়াশিংটন ডিভিসন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উচ্চ-ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের কথা বিবেচনা করছেন বলে জানা গেছে। আলোচনা ব্যর্থ হলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে ইরান থেকে প্রায় ১,০০০ পাউন্ড ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট এই অভিযানে মার্কিন বাহিনীকে দীর্ঘ সময়ের জন্য ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি মার্কিন সেনাদের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি খতিয়ে দেখছেন।
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা এবং আলোচনার মাধ্যমে এই উপাদানগুলো হস্তান্তরের জন্য চাপ সৃষ্টি করা।















