সর্বশেষ

পেশিশক্তি ব্যবহার করে অসহায় বিধবার জায়গা দখল

  রিদওয়ান মাওলা: 13 March 2025 , 3:32:47 290 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

গত ৫ই মার্চ ২০২৫ তারিখে কুমিল্লা কোতোয়ালি থানাধীন পাচথবি ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকায় পেশিশক্তি ব্যবহার করে অসহায় বিধবা সালমা বেগমের জায়গা দখল করে ভেকু দিয়ে মাটি বরাট করে তাজুল ইসলাম ও তার ছেলেরা। বিধবা সালমা বেগম জানান কুমিল্লা কোটে এই জায়গা নিয়ে দেওয়ানি মামলা চলমান আছে। সালমা বেগম মাটি বরাত করতে বাঁধা দিতে গেলে তাজুল ইসলাম ও তার ছেলেরা সঙ্ঘবদ্ধ ক্যাডার বাহিনী নিয়ে বিধবা সালমা বেগমকে গালমন্দ করে এবং হেনস্তা করে। সালমা বেগম ৫/৩/২০২৫ই; কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে সালমা বেগম উল্লেখ করেন বিবাদীরা তার ভাসুর এবং ভাসুরের ছেলে হয়। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ যায়। তাজুল ইসলাম ও তার ছেলেরা পুলিশ দেখে পালিয়ে যায় এবং মাটিকাটা বন্ধ রাখে। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার কিছুক্ষণ পর তাজুল ইসলামের নির্দেশে আবার ভেকু দিয়ে মাটিকাটা শুরু করে। পুকুরের উত্তর অংশে, জোরপূর্বক দখলকৃত জায়গায় তাজুল ইসলাম একটি বাউন্ডারি ওয়াল দেয়। তাও নাকি রাতারাতি ওয়ালের কাজ শেষ করে , যাতে পাকাপোক্তভাবে জায়গাটা দখলে রাখতে পারে। গঠনা স্থলে সাংবাদিক গেলে বিধবা সালমা বেগম উচ্চস্বরে হাউ মাউ করে কাঁদতে থাকেন এবং এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি করেন।

আরও খবর

Sponsered content