সর্বশেষ

কুমিল্লয় ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

  প্রতিনিধি 11 June 2024 , 9:03:59 198 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

আজ ১১/০৬/২০২৪ রোজ: মঙ্গলবার,   সকাল ১০:৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটা চৌকস টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে,  টিক্কারচর ব্রীজ -টু-পালপাড়া গামী রোডের উত্তর পাশ হতে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃত ব্যাক্তি হলো রাজমঙ্গলপুর গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ ইকবাল প্রকাশ শুক্কুর আলী(৪০), থানা: কোতোয়ালি,  জেলা: কুমিল্লা।

উক্ত ঘটনার কোতোয়ালি  মডেল থানায় মামলা নং-৩৩/২৪  ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১৪(গ) মামলা রুজু করা হয়।

আরও খবর

Sponsered content