সর্বশেষ

কুমিল্লায় বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক এক

  নিজস্ব প্রতিবেদক : 18 October 2024 , 12:41:15 217 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

র্যাব ১১ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনে আটক করে। এসময মাদক পরিবহনে একটি সিএনজি অটো রিকশা আটক করেন।

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুমিল্লা র্যাব ১১,সিপি ২ র্যাবের লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপত্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যাক্তি হলেন বুড়িচং থানার আনন্দপুর এলাকার মোঃ সিরাজ মিয়া এর ছেলে মো: নাজমুল হাসান(২৫)৷
র্যাব সূত্রে জানা যায় যে, প্রাথমিক অনুসন্ধানে, গ্রেফতারকৃ আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি অটোরিক্সাটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলা’সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যা ব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content