ডেস্ক রিপোর্ট : 22 March 2026 , 8:19:16 110 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
দেশের বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে জামাত-শিবিরের সাইবার ইউনিট এখনো ব্যাপক সক্রিয় বলে দাবি করেছে ‘সাইবার অ্যান্টি স্কোয়াড’। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি রিপোর্ট করা, নেগেটিভ কমেন্ট বা পোস্ট ব্যানিশ করার মতো তৎপরতা নিয়ে সাধারণ ব্যবহারকারীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছে সংগঠনটি।
সম্প্রতি এক বিবৃতিতে সাইবার অ্যান্টি স্কোয়াড জানায়, যারা ভাবছেন তাদের পোস্টে হঠাৎ নেগেটিভ কমেন্ট বাড়ছে কিংবা আইডি ঝুঁকির মুখে পড়ছে, তারা মূলত একটি পরিকল্পিত সাইবার আক্রমণের শিকার। বিবৃতিতে বলা হয়, “জামাত-শিবিরের ষড়যন্ত্র এখনো থেমে যায়নি। ক্ষমতার খুব কাছাকাছি গিয়েও যারা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, তারা দমে থাকবে না—এটাই স্বাভাবিক। তাদের সাইবার ইউনিট এখন নতুন করে সক্রিয় হয়ে উঠেছে।”
বিবৃতিতে আরও যা বলা হয়েছে:
স্কোয়াডের প্রতিনিধিরা জানান, বিরোধীদের কণ্ঠরোধ করতে এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে এই বিশেষায়িত ইউনিটটি কাজ করছে। তবে এই ধরনের ‘রিপোর্ট’ বা ‘ব্যানিশ’ করার রাজনীতি দিয়ে সত্যকে ধামাচাপা দেওয়া সম্ভব নয় বলে তারা মনে করেন।
বিবৃতিতে সাইবার ব্যবহারকারীদের উদ্দেশ্যে বলা হয়, “আইডি রিপোর্ট বা নেগেটিভ কমেন্টে বিচলিত হওয়ার কিছু নেই। এটি তাদের পরাজয়ের গ্লানি থেকে সৃষ্ট একটি মরিয়া চেষ্টা। এই ধরনের অপতৎপরতা রুখে দিতে সাইবার সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।”
সাইবার অ্যান্টি স্কোয়াড আরও উল্লেখ করে যে, তারা ডিজিটাল প্ল্যাটফর্মে এই ধরনের অশুভ তৎপরতা পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের সাইবার বুলিং বা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত।











