চট্টগ্রাম

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: ঠিকাদার ফারুক আহমেদকে দুদকে তলব

  নিজস্ব প্রতিবেদক : 7 May 2026 , 9:35:50 89 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও টেন্ডারবাজির অভিযোগে মেসার্স এফ এ কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২২ মে ২০২৬ তারিখে দুদকের প্রধান কার্যালয় থেকে প্রেরিত এক নোটিশের মাধ্যমে এই তলব করা হয়। নোটিশটি স্বাক্ষর করেছেন দুদকের উপপরিচালক (অনু: ও তদন্ত-১) মো. খাইরুল হক।
দুদকের নোটিশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ এবং প্রকল্প পরিচালক হাসানুজ্জামান -এর বিরুদ্ধে পরস্পর যোগসাজশে প্রকল্পের অর্থ আত্মসাৎ, টেন্ডারবাজি এবং অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক উপপরিচালক মো. ইমরান আকরন-কে দলনেতা করে একটি অনুসন্ধান দল গঠন করেছে।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে কুমিল্লার আদর্শ সদরের মেসার্স এফ এ কনস্ট্রাকশনের মালিক মো. ফারুক আহমেদের বক্তব্য শোনা একান্ত প্রয়োজন বলে মনে করছে কমিশন।
দুদক সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই বৃহৎ দুর্নীতির জালে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে অনুসন্ধান টিম।

আরও খবর

Sponsered content