চট্টগ্রাম

বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে কুমিল্লায় জেলা সাংবাদিক ইউনিয়নের মহান মে দিবস উদ্‌যাপন

  নিজস্ব প্রতিবেদক 2 May 2026 , 1:21:14 93 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য মিছিল ও র‍্যালি করেছে কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়ন। আজ সকাল ১০টায় কুমিল্লা মহানগরীর ঐতিহাসিক টাউন হল ময়দান থেকে মিছিলটি শুরু হয়। এসময় বিভিন্ন শ্রমিক ও ট্রেড ইউনিয়নের নেতাকর্মীদের সাথে একাত্মতা পোষণ করে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ এবং প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ আলম শফি এই মিছিলের নেতৃত্ব দেন। মিছিলে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং শ্রমজীবী মানুষের সংহতির ওপর গুরুত্বারোপ করা হয়।
র‍্যালিতে সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এইচ এম মহিউদ্দিন (নিউজ-২৪ প্রতিনিধি), মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি (সম্পাদক, জয়যাত্রা), আনোয়ার হোসেন (বার্তা সম্পাদক, জয়যাত্রা), জুয়েল খন্দকার (প্রধান সম্পাদক, দেশপত্র), মোতালেব হোসেন, ওমর ফারুক তাপস সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মিছিলটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা শ্রমজীবী মানুষের নায্য অধিকার আদায় এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

আরও খবর

Sponsered content