নিজস্ব প্রতিবেদক: 25 April 2026 , 2:53:36 81 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জন এবং পরোয়ানাভুক্ত আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
অস্ত্রসহ গ্রেপ্তার ২ শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মালাপাড়া ইউনিয়নের অলুয়া এলাকার বেড়িবাঁধ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে মো. সাইফুল ইসলাম পলাশ (২৭) ও মো. সোহাগকে (৩৪) হাতেনাতে আটক করে পুলিশ।
আটককৃতদের কাছ থেকে কাঁটার, প্লাস, স্ক্রু ড্রাইভার, হাসুয়া, লোহার রড, গামছা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি উদ্ধার করা হয়।
একই অভিযানে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিনা আক্তার এবং দুটি জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. সালামকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
















