সর্বশেষ

হরমুজ প্রণালিতে টোল দেওয়া জাহাজকে অগ্রাধিকার দেবে ইরান

  অনলাইন ডেস্ক: 19 April 2026 , 1:21:08 84 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত ফি বা অর্থ পরিশোধকারী জাহাজগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে শনিবার (১৮ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সিএনএনকে বলেন, বর্তমানে সীমিতসংখ্যক জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। নতুন হরমুজ প্রণালি প্রটোকল অনুযায়ী, যারা দ্রুত সাড়া দেবে এবং নিরাপত্তা ও সুরক্ষা সেবার জন্য নির্ধারিত খরচ পরিশোধ করবে, তাদের আগে চলাচলের সুযোগ দেওয়া হবে।

তিনি আরও জানান, যেসব জাহাজ নির্ধারিত অর্থ পরিশোধ করবে না, তাদের চলাচলের আবেদন পরে বিবেচনা করা হবে।

এর আগে শুক্রবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দিলেও শনিবার আবারও কিছু বিধিনিষেধ আরোপ করে তেহরান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং যুদ্ধবিরতির ‘বারবার লঙ্ঘন’-এর কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে ইরানের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও তেলবাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।

আরও খবর

Sponsered content