সর্বশেষ

কুমিল্লায় ৫ হাজার ইয়াবাসহ আটক ১

  নিজস্ব প্রতিবেদক: 18 April 2026 , 5:31:52 103 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান মাসুক নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৭ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কোতয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশনায় ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল কোতয়ালী মডেল থানাধীন ৫নং পাঁচথুবি ইউনিয়নের শালধর গ্রামস্থ টিক্কারচর ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযান চালায়। এ সময় ৫০০০ পিস ইয়াবাসহ মাহমুদুল হাসান মাসুককে হাতেনাতে আটক করা হয়। উপস্থিত স্থানীয় জনসাধারণের সম্মুখে আইনানুগ প্রক্রিয়ায় ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও খবর

Sponsered content