সর্বশেষ

আন্দামান সাগরে ট্রলারডুবি: নারী-শিশুসহ ২৫০ জন নিখোঁজ, শঙ্কা বাড়ছে

  অনলাইন সংকরণ: 15 April 2026 , 1:32:12 82 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

টেকনাফ-মালয়েশিয়া রুট  আন্দামান সাগরে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, শিশু ও পুরুষসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে কক্সবাজারের ক্যাম্প থেকে যাওয়া রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশি নাগরিকরা রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সূত্র জানায়, নিখোঁজ ব্যক্তিদের বহনকারী ট্রলারটি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের টেকনাফ সীমান্ত এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। সমুদ্রের প্রচণ্ড ঢেউ, তীব্র বাতাস এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে মাঝ সমুদ্রে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

ইউএনএইচসিআর ও আইওএম-এর বিবৃতিতে এই ট্র্যাজেডির পেছনের কারণগুলো তুলে ধরা হয়েছে,  মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে রোহিঙ্গাদের স্বদেশে ফেরার পথ রুদ্ধ হয়ে পড়া। ক্যাম্পের মানবেতর জীবন: শরণার্থী শিবিরে পর্যাপ্ত শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক সহায়তার অভাব। পাচারকারীদের প্রলোভন: উন্নত জীবনের মিথ্যা আশ্বাস দিয়ে পাচারকারীরা অসহায় মানুষকে বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে।

সংস্থা দুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের জন্য অর্থায়ন অব্যাহত রাখার এবং সংহতি জোরদার করার জরুরি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, যখন বাংলাদেশ নতুন বছরকে (পহেলা বৈশাখ) বরণ করছে, তখন এই শোকাবহ ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে মিয়ানমার সংকটের টেকসই সমাধান কতটা জরুরি। সম্মিলিত উদ্যোগ ছাড়া এমন সাগরপথে আরও অসংখ্য প্রাণ অকালে ঝরে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও খবর

Sponsered content