সর্বশেষ

নাচোলে ডিএনসির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

  নিজস্ব প্রতিবদেক: 14 April 2026 , 2:48:32 89 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাইমদ ও ১৪০০ লিটার ওয়াশসহ (মদ তৈরির উপকরণ) জেসমিন মার্ডী (২৯) নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল হাঁকরইল গ্রামের ৩নং ওয়ার্ডের একটি বাড়িতে ঝটিকা অভিযান চালায়। অভিযানে ঘর তল্লাশি করে মাদক কেনাবেচা ও তৈরির হাতে কলমে প্রমাণসহ জেসমিন মার্ডীকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতার জেসমিনের স্বামী শ্রী শান্ত বাসকি (২৮) পালিয়ে যেতে সক্ষম হন।

তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে উদ্ধার করা হয়: তৈরি চোলাইমদ: ৮০ লিটার, ওয়াশ (মদ তৈরির কাঁচামাল): ১৪০০ লিটার।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, পলাতক আসামিকে আইনের আওতায় আনতে তাদের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও দপ্তরের পক্ষ থেকে জানানো হয়।


আরও খবর

Sponsered content