সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় নারী সেজে বিডিও তৈরি,  বহিষ্কার  মুচলেকা শেষে চুল কাটলেন রেদোয়ান

  ডেস্ক রিপোর্ট : 10 April 2026 , 9:09:02 85 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

সামাজিক যোগাযোগমাধ্যম  নারী সেজে ভিডিও তৈরি করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ছাত্রদল নেতা রেদোয়ান। বিষয়টি জানাজানি হওয়ার পর দল থেকে বহিষ্কার, থানায় অভিযোগ এবং মুচলেকা দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সর্বশেষ শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে থানা থেকে ছাড়া পেয়ে তীব্র ক্ষোভে নিজের চুল কেটে ফেলেছেন তিনি।

জানা গেছে, রেদোয়ান নিজের আসল পরিচয় গোপন করে টিকটক এবং ফেসবুকে রিহি’ নাম ব্যবহার করতেন। সেখানে তিনি মেয়েদের পোশাক পরে এবং সম্পূর্ণ নারী সেজে বিভিন্ন ভিডিও তৈরি করে আপলোড করতেন। একপর্যায়ে তার এই নারী বেশের ভিডিওগুলো স্থানীয়দের নজরে আসে এবং এলাকায় ব্যাপক জানাজানি হয়। এই ঘটনার জেরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সম্প্রতি তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
দল থেকে বহিষ্কারের পর স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা রেদোয়ানের এসব কর্মকাণ্ড নিয়ে কসবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে থানায় ডেকে পাঠায়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, “রেদোয়ান নাম পরিবর্তন করে ‘রিহি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করতেন। থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্বীকার করেছেন যে, তিনি মূলত একজন ছেলে। ভবিষ্যতে তিনি আর এ ধরনের কোনো ভিডিও করবেন না মর্মে  মুচলেকা দিয়েছেন। মুচলেকা দেওয়ার পর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।”
থানায় মুচলেকা দিয়ে শুক্রবার বিকেলে বাড়িতে ফেরেন রেদোয়ান। স্থানীয় সূত্রে জানা যায়, থানা থেকে ফেরার পর তীব্র ক্ষোভ, অভিমান ও হতাশায় তিনি নারী সাজার জন্য বড় করা নিজের চুলগুলো কেটে ফেলেন। অদ্ভুত এই ঘটনাটি বর্তমানে কসবা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও খবর

Sponsered content