সর্বশেষ

আজ রাত থেকে ইন্টারনেট থাকছে না

  ডেস্ক রিপোর্ট : 9 April 2026 , 6:55:24 320 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সিস্টেম (SEA-ME-WE-5) এর জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সারা দেশে ইন্টারনেটে ধীরগতি বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিএসসিপিএলসি জানায়, এসএমডব্লিউ-৫ (SMW5) কনসোর্টিয়াম কর্তৃক ‘Shunt Fault Repair’ শীর্ষক মেরামত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ চলাকালীন দীর্ঘ ৮০ ঘণ্টা ইন্টারনেটে প্রভাব পড়তে পারে। ০৯ এপ্রিল, ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১০:০০ ঘটিকা হতে ১৩ এপ্রিল, ২০২৬ (সোমবার) ভোর ০৬:০০ ঘটিকা পর্যন্ত৷
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন সাবমেরিন ক্যাবলটি দিয়ে সিঙ্গাপুরমুখী সকল সার্কিট সাময়িকভাবে প্রভাবিত হবে। এর ফলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতির সম্মুখীন হতে পারেন অথবা আংশিক সেবা বিঘ্নিত হতে পারে। মূলত আন্তর্জাতিক ব্যান্ডউইথ প্রবাহ কিছুটা সীমিত হয়ে আসায় এই সমস্যার সৃষ্টি হতে পারে।
বিএসসিপিএলসি-র মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মোহাম্মদ জাকিরুল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

আরও খবর

Sponsered content