সর্বশেষ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জনের জেল-জরিমানা

  কুমিল্লা প্রতিনিধি : 3 April 2026 , 4:28:34 142 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা নগরীতে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গত ১ এপ্রিল এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের কুমিল্লার ১নং আমলী আদালতে সোপর্দ করা হলে, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা প্রদান করেন। দন্ডায়মান ব্যাক্তিরা হলো
ব্রাহ্মণবাড়িয়ার নাছির নগর এলাকার তিন নারী আরিফা (৩০), রিপা (৩২) ও নূরজাহানকে (৩৫), ৩০ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া কুমিল্লার কোতয়ালী এলাকার নুর আলমকে (৩১), ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সিয়ামকে (২২), ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content