নিজস্ব প্রতিবেদক: 2 April 2026 , 3:15:59 121 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ নুরজাহান বেগম (৩৫) এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে এক ক্ষুদে বার্তা প্রেরণ করেন।
তিনি জানান গত ১ এপ্রিল (বুধবার) রাত ১১:৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো সদর দক্ষিণ উপজেলার সালমানপুর এলাকার কামরুল ইসলামের স্ত্রী নূরজাহান বেগম। এসময় তার নিকট থেকে নারী পুলিশ দ্বারা তল্লাশি করে ০৬ কেজি গাঁজা পাওয়া যায়।
পুলিশ আরও জানায় , ওই নারী সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিচারের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।












