নিজস্ব প্রতিবেদক : 31 March 2026 , 3:14:27 120 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
গত ৩০ মার্চ রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় আমাড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, কয়েকজন ব্যক্তি আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কে হিরন মিয়ার বাড়ির সামনে একটি সিএনজি অটো রিক্সায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে অবগত করে ছত্রখিল ফাঁড়ির আইসি মমিরুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
উক্ত সময়ে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপরজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তার নিকট হতে ১৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা এলাকার মফিজ মিয়ার ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৭), পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া ব্যাক্তি হল বুড়িচং উপজেলার কোদালিয়া এলাকার তাজুল ইসলামের ছেলে মোঃ স্বপন মিয়া (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল জানান একজনকে আটক করা হয়েছে এবং তার দেওয়া তথ্য মতে অপর ব্যক্তি স্বপনকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।













