আর্ন্তজাতিক : 24 March 2026 , 6:38:17 93 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, “একটি বৃহত্তর চুক্তিতে পৌঁছানো সম্ভব কিনা তা নির্ধারণ করতে” ইরানের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, “এবার ইরান বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছে; তারা মীমাংসা করতে চায়। তারা শান্তি চায়”।
কিন্তু তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে। ইরানের সংসদীয় স্পিকার বলেছেন, এই ধরনের দাবি “ভুয়া খবর” এবং “আর্থিক ও তেল বাজারকে প্রভাবিত করতে ব্যবহৃত হচ্ছে”।
আলোচনার দাবির মধ্যে ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেওয়ার পর তেলের দাম প্রায় ১১ শতাংশ কমে গেছে।
ট্রাম্পের মন্তব্য সত্ত্বেও, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে “আক্রমণাত্মক হামলা অব্যাহত রেখেছে”। এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাতভর বাহরাইন, সৌদি আরব এবং কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
ইসরায়েলি যুদ্ধবিমান বৈরুতের দক্ষিণাঞ্চলে বোমা হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা ১,০৩৯ জনে পৌঁছেছে এবং ২,৭৮৬ জন আহত হয়েছেন।










