সর্বশেষ

আ.লীগকে গণধোলাইয়ের নির্দেশ দেওয়া সেই ওসি আহসান হাবিব প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক: 28 November 2024 , 3:36:34 141 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় আওয়ামী লীগ পেলে গণধোলাই করে থানায় সোপর্দের নির্দেশ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রাসেল বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওসি আহসান হাবিব সপ্তাহখানেক আগে থানায় যোগদান করেছেন। রোববার (২৪ নভেম্বর) সরফভাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাদের উদ্দেশে এ নির্দেশনা দেন।

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় আওয়ামী লীগ পেলে গণধোলাই করে থানায় সোপর্দের নির্দেশ দেওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবকে প্রত্যাহার করা হয়েছে। 

আরও খবর

Sponsered content