সর্বশেষ

কুমিল্লায় হঠাৎ মাঝপথে থেমে গেল চলন্ত ট্রেন, আতঙ্কিত যাত্রীরা

  নিজস্ব প্রতিবেদক: 3 May 2025 , 10:32:54 267 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে চলন্ত অবস্থায় মাঝপথে থেমে গেছে ট্রেন। শনিবার (৩ মে) দুপুর দুইটার দিকে কুমিল্লা রেল স্টেশনের আউটারে ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী। এদিন বেলা ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে।
এ সময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়েন। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এনে রাখে।
কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়লে বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে গন্তব্য ময়মনসিংহ ছুটে যায়।
তিনি আরও বলেন, এতে প্রায় ৫০ মিনিট বিলম্ব হয়। বিকল হওয়া ইঞ্জিনটি লাকসাম জংশনের দিকে নেয়া হয়।

আরও খবর

Sponsered content