সর্বশেষ

গলাচিপায় খুনির ঘরে ক্ষিপ্ত জনতার আগুন

  মো: নেছার উদ্দিন : 16 February 2025 , 9:52:09 227 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা শামিম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম উত্তেজনায়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শামিমের জানাজা নামাজ শেষে উত্তেজিত জনতা হত্যাকারীর ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়।

নিহত শামিমের জানাজা তার নিজ গ্রাম রতনদী তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গ্রামারোদন গ্রামে রোববার সকালে অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা অংশ নেন। জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা কুদ্দুস সিকদারের বাড়ির দিকে এগিয়ে যায় এবং স্লোগান দিতে থাকে, “হত্যাকারীদের ফাঁসি চাই!” একপর্যায়ে উত্তেজিত জনতা আগুন জ্বালিয়ে কুদ্দুস সিকদারের নির্মাণাধীন বসতঘর পুড়িয়ে দেয়। এ সময় জনতা বিক্ষোভ মিছিল থেকে দ্রুত হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করার দাবি জানায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস গিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গলাচিপা থানার (ওসি) মো. আশাদুর রহমান জানান এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও খবর

Sponsered content