সর্বশেষ

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি বিটকেলসহ তিন  ছিনতাইকারী গ্রেফতার 

  নিজস্ব প্রতিবেদক: 2 January 2025 , 3:33:56 123 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

ছিনতাই ও ডাকাতিসহ সাত মামলার আসামি, পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী আসাদুল ওরফে বিটকেলসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আসাদুল ওরফে বিটকেল (৩৪), ২। মোঃ হিমেল প্রধান (২৭) ও ৩। সোহেল (৩০)।

গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি) রাতে মতিঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানাধীন মেট্রোরেলের নিচ থেকে এই তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আসাদুল ওরফে বিটকেল এর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ সাতটি ও মোঃ হিমেল প্রধান এর বিরুদ্ধে ছিনতাইয়ের দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content